1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ীতে বাস মালিক-শ্রমিক সংঘর্ষ: ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেলে আহত ৮ উত্তরায় সাংবাদিকদের অধিকার রক্ষায় সুধী সমাবেশ ও ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠিত হয়েছে।  রামভদ্রপুরে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে তরুণ নেতা পারভেজ আহামেদ ফুলপুরে সাংবাদিকদের মিলনমেলায় দোয়া ও ইফতার মাহফিল শ্রীপুর উপজেলা সরকারি পুকুর পাড় ও খাস জমি দখল করে বাড়ি ওদোকান নির্মাণের অভিযোগ। ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত । পঞ্চগড় আলোচিত মহিলা অধিদপ্তরের কর্মকর্তাকে অবশেষে প্রত্যাহার করেছেন মহাপরিচালক জমে উঠেছে নিউমার্কেটে একদিকে ঈদের কেনাকাটা- অন্যদিকে দাওয়াত ইফতার পার্টি। ডোয়াইল ইউনিয়নবাসীর কাছে দোয়া চাইলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ জোসনা মাহে রমজান ,তাছলিমা আক্তার মুক্তা:

ফুলপুরে সাংবাদিকদের মিলনমেলায় দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফুলপুরে সাংবাদিকদের মিলনমেলায় দোয়া ও ইফতার মাহফিল

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে সাংবাদিকদের মিলনমেলায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আব্দুস সাত্তারের উদ্যোগে বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) সন্ধ্যায় ফুলপুর উপজেলা মিলনায়তন কক্ষে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শিহাব উদ্দিন খান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন। সাংবাদিক শাহ্ নাফিউল্লাহ সৈকত অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

মিলনমেলায় ফুলপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন—মো. নাজিম উদ্দিন (যুগান্তর), মো. নুরুল আমিন (দৈনিক সংবাদ), ক্বারী সুলতান আহমদ (The Muslim Times), মো. আব্দুস সাত্তার (দৈনিক দিনকাল), মো. সিদ্দিকুল হাসান (দৈনিক আমার দেশ), মো. মফিজুল হক অলি (নয়া দিগন্ত), মো. মুখছেদুল হক দুলাল (আলোকিত বাংলাদেশ), মো. মোস্তফা খান (কালের কণ্ঠ), শাহ্ নাফিউল্লাহ সৈকত (যায়যায় দিন), মো. সেকান্দর আলী (The Daily South Asian), মো. গোলাম মোস্তফা (কালবেলা), মো. মফিদুল ইসলাম (The Daily Asian Age), মো. আকবর আলী হাবিব (দৈনিক সংগ্রাম), মো. মাহফুজুর রহমান (অর্থনীতি), মো. এম. এ. মোতালেব (জাগ্রত জনতা), মোছাঃ তাসনুভা নাসরিন নিশু (দৈনিক জনবানী), মো. সেলিম রানা (প্রতিদিনের সংবাদ), মো. বাহার উদ্দিন (দৈনিক ঢাকা প্রতিদিন), মো. মাসুদ রানা (খবর পত্র), মো. লোকমান হোসেন (ফুলতারা), মো. নুর হোসেন (শীর্ষ সংবাদ),মো:জুয়েলরানা(অপরাধঅনুসন্ধান) মো. রবিউল হক বাবু (দৈনিক দেশ সেবা), মো. ফয়জুর রহমান (ঘোষণা), মো. ইব্রাহিম (ময়মনসিংহ প্রতিদিন), মো. আব্দুল্লাহ আল আমিন লিপু, মো. মিজানুর রহমান সুজন (সিএন–২৪), মো. ইকবাল হোসেন (ভোরের সময়), মোঃ শাফায়াত উল্লাহ শান্ত ও মো. চঞ্চল চৌধুরী।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। মিলনমেলায় সাংবাদিকদের মধ্যে আন্তরিকতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং এভাবেই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট