1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

ওসমানীনগরের গোয়ালাবাজারে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

ওসমানীনগরের গোয়ালাবাজারে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) দুপুরে গোয়ালাবাজারের মহামায়া ফার্নিচার গ্যালারির পাশের ইসলাম ম্যানশন সংলগ্ন উত্তর গোয়ালাবাজার এলাকার দক্ষিণ পাশের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে স্থানীয় লোকজন ডোবায় একটি লাশ ভাসতে দেখে বিষয়টি থানায় অবহিত করে। পরে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদুল হক ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের ভাষ্যমতে, গত কয়েকদিন ধরে ওই ব্যক্তিকে গোয়ালাবাজার যাত্রী ছাউনির আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদুল হক ভূইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট