1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব। শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ। ‎ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফুলপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল তেতুলিয়া জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন

সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

মাহিদুল ইসলাম ফরহাদ ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১০ মার্চ) মঙ্গলবার বিকাল ৫টায় অত্র শাখা কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংক পিএলসি, চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক ও সিনিয়র নির্বাহী অফিসার মোঃ তাজিমুল হক।

এসময় উপস্থিত ছিলেন গৌড় ইন্টারন্যাশনাল-এর প্রোপারটর মোঃ হায়উল হক, মেসার্স রিয়াদ ইন্টারন্যাশনাল-এর প্রোপারটর মোঃ মিজান সাহেব, এ কে ট্রেডিং কোম্পানির প্রোপারটর মোঃ আখতারুল হক, এস এম ট্রেডিং-এর প্রোপারটর মোঃ তরিকুল ইসলাম, মেসার্স গোলাম কিবরিয়ার প্রোপারটর মোঃ গোলাম কিবরিয়া (টনিক), সাউথইস্ট ব্যাংকের সিনিয়র নির্বাহী অফিসার মোঃ কবির হোসেন, সিনিয়র অফিসার মোঃ আখতারুজ্জামান, অফিসার মোঃ আব্দুল কাইউম ও অফিসার মোঃ বেনজির আহমেদসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। দোয়া মাহফিলে সাউথইস্ট ব্যাংক পিএলসি’র প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত সকল সদস্য এবং ব্যাংকের প্রয়াত কর্মকর্তা ও কর্মচারীদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এসময় শাখা ব্যবস্থাপক মোঃ তাজিমুল হক বলেন, সাউথইস্ট ব্যাংক পিএলসি সবসময় গ্রাহকদের আধুনিক ও উন্নত ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানের জন্য ব্যাংক কর্তৃপক্ষ কাজ করে যাবে।

দোয়া শেষে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট