
তেতুলিয়া জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া
পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ খাদেমুল ইসলাম! তেতুলিযা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তেতুলিয়া র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলা ফায়ার সার্ভিস কর্মীদের বিশেষ সচেতন মুলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় তেতুলিয়া
উপজেলা পরিষদের মাঠে তেতুলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি তেতুলিয়া উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন । মহড়ায় নেতৃত্ব দেন তেতুলিয়া ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার (ভারপ্রাপ্ত) মোজাম্মেল হক ।
এ সময় উপস্থিত ছিলেন তেতুলিয়া উপজেলা
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, তেতুলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাঈদুল ইসলাম শাহ তেতুলিয়া প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গির আলম, তেতুলিয়া সমবায় কর্মকর্তা মামুন কবীর,তেতুলিয়া যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার, এবং সাংবাদিক বৃন্দসহ
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে ধারণা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।