
ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব।
আকাশ দাশ সৈকত : প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে (ইইউটি-২০) দল পেলেন বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে নিয়মিত মুখ সাকিব আল হাসান । তাইতো এইবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগেও সরাসরি চুক্তিতে দল পেলেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার । সরাসরি চুক্তিতে সাকিবকে দলে ভিড়িয়েছে রয়্যাল ব্রাসেলস
আগামী ৬ জুন পর্দা উঠবে এই টুর্নামেন্টের। ১৪ জুন হবে এবারের আসরের ফাইনাল। তার আগেই আগামী ২৪শে মার্চ অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। বেলজিয়ামের ব্রাসেলসে হবে আসরের সবগুলো ম্যাচ।
আসরে মোট ৬টি দল অংশ নিচ্ছে। ব্রাসেলস, অ্যান্টওয়ার্প, ঘেন্ট, লুভেন, লিজ, ব্রুগেস শহরকে প্রতিনিধিত্ব করবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি।