1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান  স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংক গোয়ালাবাজার শাখার উদ্যোগে অসহায়দের মাঝে রমজান সামগ্রী বিতরণ জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে একজন নারী প্রশিক্ষকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটার দায়ে ১জনের ১০ দিনের কারাদণ্ড  ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা উদ্বোধন করলেন এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড় সদর উপজেলায় অনলাইন জুয়ার কারণে সর্বস্ব হারানোর পর মাথা ন্যাড়া করে প্রায় ৪০ কেজি দুধ দিয়ে গোসল করেছেন মান্না নামের এক যুবক।

রোববার (৮ মার্চ) রাতে দুধ দিয়ে গোসলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

জানা গেছে, এদিন বিকেলে পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গোসলের সময় তিনি সবাইকে অনলাইন জুয়া থেকে দূরে থাকার আহ্বানও জানান।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাথা ন্যাড়া করা অবস্থায় দুধ দিয়ে গোসল করছেন মান্না। একইসঙ্গে তিনি বলছেন, ‌অনলাইন জুয়া থেকে বের হয়ে এসেছি। আপনারাও সবাই অনলাইন জুয়া থেকে বের হয়ে আসুন।

ভিডিও ধারণের সময় আরেকজনকে বলতে শোনা যায়, আমাদের মান্না ভাই অনলাইন জুয়ায় নিঃস্ব হয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করছেন।

এখন থেকে আর অনলাইন জুয়া খেলবেন না। যারা অনলাইন জুয়া খেলছেন, এই রমজান মাসে তওবা করে জুয়া থেকে বের হয়ে আসুন।

এদিকে খোঁজ নিয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, মান্না পেশায় একজন শ্রমিক। তার বাড়ি জগদল বাজারের দক্ষিণ গোয়ালপাড়া এলাকায়।

দীর্ঘদিন ধরে তিনি অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। এতে তার সঞ্চয় ও সম্পদ হারিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েন। এ কারণে পারিবারিক অশান্তি শুরু হয় এবং প্রায় এক বছর আগে তার স্ত্রী-সন্তান তাকে ছেড়ে চলে যায়।

পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে তিনি প্রকাশ্যে মাথা ন্যাড়া করে প্রায় ৪০ কেজি দুধ দিয়ে গোসল করেন, অনলাইন জুয়া ছেড়ে দেওয়ার ঘোষণা দেন এবং সেই সময় ভিডিও ধারণ করেন।

এ বিষয়ে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল ইমরান খান বলেন, যদি সত্যিই নিজের ভুল বুঝে থাকে এবং তওবা করে থাকে, তাহলে বিষয়টি ইতিবাচক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট