1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান  স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংক গোয়ালাবাজার শাখার উদ্যোগে অসহায়দের মাঝে রমজান সামগ্রী বিতরণ জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে একজন নারী প্রশিক্ষকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটার দায়ে ১জনের ১০ দিনের কারাদণ্ড  ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা উদ্বোধন করলেন এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটার দায়ে ১জনের ১০ দিনের কারাদণ্ড 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটার দায়ে ১জনের ১০ দিনের কারাদণ্ড

 

মাহিদুল ইসলাম ফরহাদ ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে পদ্মা নদীর ৬, ৭ ও ৮ নং স্পার বাধ থেকে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। পাশাপাশি মাটি বহনকারী একটি ট্রাক্টরের ড্রাইভারকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে । সোমবার (৯ মার্চ) মধ্যরাতে ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় বিএমএইচ ব্রিকস (হিরো ইটভাটা)’র সামনে এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ।

জানা গেছে, মধ্যরাতে পদ্মা নদী হতে অবৈধভাবে মাটি উত্তোলনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন।ভূমিদ্যসুরা অভিযানের সংবাদ পেয়ে পালিয়ে যায়। তবে মাটি পরিবহনরত অবস্থায় ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় বিএমএইচ ব্রিকস (হিরো ইটভাটা)’র সামনে থেকে একটি মাটিভর্তি ট্রাক্টরসহ সাকিব রানা (১৯) নামে একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাকিব রানাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে ৮ নং স্পার বাধ এলাকায় পদ্মানদী হতে মাটি উত্তোলন করে বিএমএইচ ব্রিকসে (হিরো ইটভাটা)’য় পরিবহন করছিলেন বলে জানান। বিষয়টি উক্ত ইটভাটার ম্যানেজার আলহাজ্ব এনামুল হক (৬১) অকপটে স্বীকার করেন। তাদের উভয়ের স্বীকারোক্তির ভিত্তিতে সাকিব রানা (১৯) কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারায় ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড সর্বমোট ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। এছাড়াও, আলহাজ্ব এনামুল হক (৬১) কে ১ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।

এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন বলেন, নদী ও পরিবেশ রক্ষায় সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবেই এই অভিযান উপজেলা প্রশাসন পরিচালনা করছেন। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আইনের এমন কঠোর প্রয়োগে নদী ভাংগন একাকার মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। স্থানীয়রা জানান, অবৈধ মাটি কাটার কারণে নদীভাঙন ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। নিয়মিত অভিযান হলে এসব অনিয়ম বন্ধ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট