
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা উদ্বোধন করলেন এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু
মোঃ আসিফুজ্জামান আসিফ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও যানজট নিরসনে সাভারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা কার্যক্রমের উদ্বোধন করেছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
রোববার সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি বলেন, ঈদকে সামনে রেখে সড়কে যানবাহনের চাপ বাড়ে। সাধারণ মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে রোভার স্কাউটদের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনকালে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, স্কাউট সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।