1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

বিজয় মানে কী জানো?

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

বিজয় মানে কী জানো?

হলুদরাঙা মেয়েটির ঠিক ছিল বিয়ের দিনক্ষণ
স্বামীর ভালোবাসার স্পর্শ পাওয়ার আগেই হলো স্বপ্নের বলিদান, প্রথমে বস্ত্রহরণ
তারপর দেহ ক্ষতবিক্ষত হলো পাক হায়ানাদের থাবায়।

ছিন্নভিন্ন বস্ত্র-দেহে বীরাঙ্গনা সুফিয়া চলে,
আকাশ বাতাস করে হাহাকার
পাগলি বলে অমানুষগুলো হাসি ঠাট্টায় মেতে ওঠে
বীরাঙ্গনা এদিক সেদিক তাকায় আর ভাবে
যাবে সাগরে নাকি ঝুলবে গাছে।

বাবা-মা’র ছিলো কত স্বপ্ন তাদের ফুটফুটে শিশু সন্তান হবে অনন্য,
আদরের মানিক পুড়েছে ঘরে রাজাকারের দেওয়া আগুনে।

গর্ভবতী মায়ের অঝোরে ঝরছে চোখে জল, ব্যথায় নয় ভয়ে
অনাগত শিশুটি পৃথিবীর আলোর মুখ দেখতে পাবে তো?

হিন্দু মেয়েটিকে রাজাকাররা ধরে নিয়ে গেছে
মিলিটারি কমান্ডার রাতভর মেয়েটিকে করলো অত্যাচার !
মেয়েটির শেষ আশ্রয় হলো কক্ষের ঝুলন্ত ফ্যানে।

স্বামীহারা বোনটির একমাত্র ছেলে যুদ্ধে পড়লো ঝাঁপিয়ে
পাকিস্তানি হায়ানা মা-বোনটির সম্ভ্রম নিয়ে, ভিটেবাড়িটি আগুনে দিলো পুড়ে।

স্বাধীনতা যুদ্ধ- ২৬ শে মার্চঃ স্বাধীন দেশ হিসেবে চাইলাম সার্বভৌমত্ব।
দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ১৬-ই ডিসেম্বর পাইলাম বিজয়ী মানচিত্র।
চোখের জলে বুকের রক্তে অর্জিত হলো বিজয়।

সামাজিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক সকল প্রকার বৈষম্য থেকে পেতে মুক্তি
৩০ লক্ষ শহীদের প্রাণে, ২ লক্ষ মা-বোনের সম্মানের বিনিময়ে পাওয়া বিজয়;
বিজয় মানে কী জানো ?

বিজয় মানে গর্ভবতী মায়ের নির্ভয়ে প্রসব বেদনা,
বিজয় মানে আমার বোনটির ভয়হীন রাস্তায় হাঁটবার স্বাধীনতা।
বিজয় মানে কী জানো?
বিজয় মানে অবারিত কণ্ঠে মন খুলে কথা বলা।

-কৃষিবিদ মতিউর রহমান সুমন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট