1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

ফুলপুরে সরকারি রাস্তার গাছ কেটে নেওয়ার অভিযোগ, তদন্তে প্রশাসন

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

ফুলপুরে সরকারি রাস্তার গাছ কেটে নেওয়ার অভিযোগ, তদন্তে প্রশাসন

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চক ঢাকির কান্দা গ্রামে সরকারি রাস্তার পাশে রোপণ করা গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চক ঢাকির কান্দা গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে তার জমির পাশের সরকারি রাস্তার হালট (সরকারি জায়গা) এলাকায় বিভিন্ন প্রজাতির গাছ রোপণ ও পরিচর্যা করে আসছিলেন। সম্প্রতি একই গ্রামের জমশেদ আলীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে ওই রাস্তার পাশে লাগানো কয়েকটি গাছ কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জমশেদ আলী, এনামুল, দৌলত, সুমন, সেলিম, রফিকুল ও রায়হান আতিকুলসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী জয়নাল আবেদীন।

জয়নাল আবেদীন বলেন, “আমি দীর্ঘদিন ধরে আমার জমির পাশের সরকারি রাস্তার ধারে বিভিন্ন গাছ লাগিয়ে লালন-পালন করে আসছি। কিন্তু হঠাৎ করেই প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক এসে কয়েকটি গাছ কেটে নিয়ে যায়। এতে আমার আর্থিক ক্ষতির পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হয়েছে।”

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবুল বাসার বলেন, “আমি ঘটনাটি শুনেছি। একজন জনপ্রতিনিধি হিসেবে বিষয়টি গুরুত্ব দিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহোদয়কে অবগত করেছি।”

অভিযুক্তদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ফুলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম বলেন, “এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। সংশ্লিষ্ট ইউনিয়নের নায়েবকে কাটা গাছগুলো হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমি নিজেও সরেজমিনে গিয়ে বিষয়টি তদন্ত করব। অভিযোগ সত্য প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল মনে করছে, সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট