1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিউইদের উড়িয়ে ফের বিশ্বচ্যাম্পিয়ন ভারত! গাজীপুরে আগুনে মুদি দোকানসহ ৪টি টিনশেড ঘর পুড়ে ছাই! কালিয়াকৈরে গাড়ীর চাপায় এক পথচারী নিহত চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল ফুলপুরে সরকারি রাস্তার গাছ কেটে নেওয়ার অভিযোগ, তদন্তে প্রশাসন কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস পালিত সরিষাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত: নারী ও কন্যার অধিকার সুরক্ষায় সচেতনতার আহ্বান মহান ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাহিদুল ইসলাম ফরহাদ , চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সফল মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি জননেতা হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তির দাবিতে এবং চাঁপাইনবাবগঞ্জের প্রয়াত সকল নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (৮ মার্চ) রবিবার বিকাল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

“শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী এক হও” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে জাসদ নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সমাজতান্ত্রিক দল -জাসদের সহ সভাপতি জনপ্রিয় নেতা আব্দুল হামিদ রনু। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের জেলা শাখা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সদর উপজেলার সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, জেলা যুবজোটের সভাপতি মোঃ তরিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ, পৌর জাসদের সভাপতি গোলাম মোস্তফা সবুর চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু হাসিব সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, গণতান্ত্রিক রাজনীতির স্বার্থে তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এসময় বক্তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রয়াত সকল জাসদ নেতাকর্মীদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাসদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট