1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিউইদের উড়িয়ে ফের বিশ্বচ্যাম্পিয়ন ভারত! গাজীপুরে আগুনে মুদি দোকানসহ ৪টি টিনশেড ঘর পুড়ে ছাই! কালিয়াকৈরে গাড়ীর চাপায় এক পথচারী নিহত চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল ফুলপুরে সরকারি রাস্তার গাছ কেটে নেওয়ার অভিযোগ, তদন্তে প্রশাসন কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস পালিত সরিষাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত: নারী ও কন্যার অধিকার সুরক্ষায় সচেতনতার আহ্বান মহান ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গাজীপুরে আগুনে মুদি দোকানসহ ৪টি টিনশেড ঘর পুড়ে ছাই!

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গাজীপুরে আগুনে মুদি দোকানসহ ৪টি টিনশেড ঘর পুড়ে ছাই!

 

মোঃসুলতান মাহমুদ ,স্টাফ রিপোর্টার।গাজীপুর সদর উপজেলায় অগ্নিকাণ্ডে একটি মুদি দোকানসহ চারটি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ৭ মার্চ দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার ভবানীপুর কাতলামারা এলাকায় আবু তাহের (৭৫)-এর বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত আবু তাহের ভবানীপুর কাতলামারা এলাকার মৃত আমিন উল্লাহর ছেলে। তিনি নিজ বাড়ির পাশে একটি মুদি দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন। আগুনে তার দোকানসহ বসতঘর পুড়ে যাওয়ায় তিনি এখন প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ দোকানের ভেতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একটি মুদি দোকানসহ চারটি টিনশেড ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত আবু তাহের জানান, প্রাথমিকভাবে তার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী জানান, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা সব সময় রয়েছি। দলের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে এবং বিষয়টি খোঁজ নিয়ে সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম (পিএফএম) জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অবশিষ্ট আগুন সম্পূর্ণ নেভান। ততক্ষণে একটি দোকান ও তিনটি টিনশেডসহ মোট চারটি ঘর পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট