1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

ফুলপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিল করলেন চেয়ারম্যান প্রার্থী রিফাত

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

ফুলপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিল করলেন চেয়ারম্যান প্রার্থী রিফাত

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জনকল্যাণমূলক কার্যক্রম, সামাজিক উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে রিফাত ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-মানার গ্রুপ ও রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী সিরাজুম মুনির রিফাত।

অনুষ্ঠানে সিরাজুম মুনির রিফাত বলেন, তাঁর স্বপ্ন প্রিয় ফুলপুর উপজেলাকে একটি আধুনিক, উন্নত, শিক্ষাবান্ধব ও সবুজ উপজেলা হিসেবে গড়ে তোলা। তিনিফ বলেন, “আমি এমন একটি ফুলপুর দেখতে চাই, যেখানে শিক্ষার মান হবে উন্নত, তরুণদের জন্য থাকবে কর্মসংস্থানের সুযোগ এবং সাধারণ মানুষ সহজেই স্বাস্থ্যসেবা পাবে। পাশাপাশি পরিবেশ হবে পরিচ্ছন্ন ও মনোরম, যেখানে মানুষ সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবে।”

তিনি আরও বলেন, “ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে ও বিশ্বাস করে এবং আপনাদের সবার সহযোগিতা পাই, তাহলে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। আমি বিশ্বাস করি নেতৃত্ব মানে শুধু একটি পদ বা পদবী নয়। নেতৃত্ব মানে মানুষের দায়িত্ব কাঁধে নেওয়া, মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করা।”

রিফাত বলেন, তিনি রাজনীতি বা নেতৃত্বকে কখনো ব্যক্তিগত স্বার্থের বিষয় হিসেবে দেখেন না। বরং তিনি এটিকে মানুষের সেবা করার একটি সুযোগ হিসেবে মনে করেন। তিনি ফুলপুরের উন্নয়নে সকলের অংশগ্রহণ, সাংবাদিক সমাজের গঠনমূলক সমালোচনা এবং সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ফুলপুর উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট