1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কিউইদের উড়িয়ে ফের বিশ্বচ্যাম্পিয়ন ভারত! গাজীপুরে আগুনে মুদি দোকানসহ ৪টি টিনশেড ঘর পুড়ে ছাই! কালিয়াকৈরে গাড়ীর চাপায় এক পথচারী নিহত চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল ফুলপুরে সরকারি রাস্তার গাছ কেটে নেওয়ার অভিযোগ, তদন্তে প্রশাসন কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস পালিত সরিষাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত: নারী ও কন্যার অধিকার সুরক্ষায় সচেতনতার আহ্বান মহান ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কালিয়াকৈরে নারীর মৃত্যু নিয়ে রহস্য।

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

কালিয়াকৈরে নারীর মৃত্যু নিয়ে রহস্য।

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর )প্রতিনিধিঃ কালিয়াকৈর উপজেলার নামাশুলাই মাঝিপাড়া এলাকায় রাধা রানী(৪০)নামের এক নারীর রহস্য জনক মৃত্যু হয়েছে।প্রতিবেশীদের দাবী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্হানীয়দের কাছ থেকে জানা যায়, নিহতের স্বামী মেঘলাল ওরফে মেগা মাছের ব্যবসা করেন। তিনি প্রতিদিনের মতো ভোর বেলায় কালিয়াকৈর এর মাছের আড়ৎ এ চলে আসেন। সকাল ৬ টার দিকে রাধা রানীর মৃত্যুর খবর জানা যায়। নিহতের স্বামী মেঘলালের ভাতিজি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকালবেলা খবর শুনে নিহতের বাড়িতে যাই, কোথায় ফাঁসি দিয়েছিল; বা কে বা কারা তাকে ফাঁসির রশি থেকে নামিয়েছে এ বিষয়ে তিনি কিছু জানেননা। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে নিহত রাধা রানীর স্বজনেরা প্রথমে তাকে কালিয়াকৈর শিকদার ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তাকে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে নিয়ে গেলে। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানায় হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে জানতে নিহতের স্বামী মেঘলালের মুঠো ফোনে একাধিক বার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

কালিয়াকৈর থানার এস আই মুক্তার হোসেন জানান, সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে মৃতদেহ গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট