
এসএসসি ’৯৩ ব্যাচ ওসমানীনগরের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত
হাবিবুর রহমান বাবুল,ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:পবিত্র মাহে রমজান উপলক্ষে ওসমানীনগর এসএসসি ’৯৩ ব্যাচের উদ্যোগে এক আন্তরিক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গোয়ালাবাজারের রান্নাঘর রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে এসএসসি ’৯৩ ব্যাচের ওসমানীনগরের বন্ধুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এটি ছিল সম্পূর্ণ বন্ধুদের মিলনমেলা; কোনো আনুষ্ঠানিক অতিথি না থাকলেও সকল বন্ধু মিলেই আনন্দঘন পরিবেশে সময় কাটান।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা পর্বে উপস্থিত বন্ধুরা একে একে বক্তব্য রাখেন এবং অতীত স্মৃতিচারণের পাশাপাশি বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিশেষে দেশ, জাতি ও সবার মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। বন্ধুত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।