
ভেড়ামারা জমির কাগজপত্র থাকা সত্ত্বেও বাড়ি করতে পারছে না জমির মালিক।
স্টাফ রিপোর্টার কুষ্টিয়া। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার, ভেড়ামারা পৌরসভা ৮ নং ওয়ার্ডের কাঠেরপুল নামক স্থানে জমির কাগজপত্র থাকা সত্ত্বেও বাড়ি করতে পারছে না জমির মালিক মোঃ মফিজ উদ্দিন প্রামানিক। তিনি সাংবাদিকদের বলেন,
আমার শ্বশুর নুরুজ্জামান মন্ডল, আমি সহ আমার স্ত্রীর নামে ভেড়ামারা পৌরসভার কাঠেরপুল নামক স্থানে বাড়ি নির্মাণ করার জন্য জমি দেয় যার এসএ দাগ নং ১৪২ ও আরএস দাগ ৪৩০ কিন্তু আমি জমির উপরে বাড়ি নির্মাণ করতে গেলে সাংবাদিকসহ প্রশাসনের বাধার মুখে পড়তে হয়। আমার কাছে জমির আর.এস এস.এ সম্পূর্ণ কাগজপত্র আছে এবং আমার নামে খারিজ কপি পর্যন্ত আছে। তারপরেও আমার বাড়ি করতে বাধায় পড়তে হয়। একটি ফেসবুক আইডিতে দেখলাম আমার জমির ভিডিও দিয়ে সংবাদ প্রচার করা হয়েছে যে, হিসনা নদীর জমি দখল করে বাড়ি নির্মাণ করা হচ্ছে যা অত্যন্ত দুঃখ জনক । আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার শশুর জীবিত থাকা অবস্থায় গত ১৩/০৪/১৯৯৮ সালে সে সময় ভেড়ামারার পৌরসভার দায়িত্বে থাকা ওয়ার্ড কাউন্সিল সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গগণ এসে পৌরসভার আমিন দিয়ে জমি মেপে বুঝিয়ে দেয় যা আমার কাছে সমস্ত কাগজপত্র আছে। সাংবাদিকদের মাধ্যমে উপজেলা প্রশাসনের কাছে আমি বলতে চাই, আমার জমির কাগজপত্র দেখে বাড়ি নির্মাণের কাজ করতে দেওয়া হোক।