1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি। উলিপুরের কয়েকটি এলাকায় ৭ মার্চ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না এসএসসি ’৯৩ ব্যাচ ওসমানীনগরের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ——- এমপি নূরুল ইসলাম বুলবুল  ডিএনসির টাস্কফোর্সের অভিযানে মাদক ও নগদ অর্থসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ ফুলপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ভেড়ামারা জমির কাগজপত্র থাকা সত্ত্বেও বাড়ি করতে পারছে না জমির মালিক।

ফুলপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ফুলপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফয়জুর রহমান ( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ রমজান, ৪ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার আমুয়াকান্দা বাজারে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর উপজেলা শাখা ও পৌর শাখার যৌথ আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ফুলপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আহমাদুল হক তামিমের সভাপতিত্বে এবং সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা শাব্বির আহমাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতী মুহাম্মাদ উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি এবং বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘দেয়াল ঘড়ি’ প্রতীকের এমপি পদপ্রার্থী মাওলানা মতিউর রহমান শেখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, সহ-সভাপতি মাওলানা আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফারু আহমেদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা উত্তর শাখার সহ-সভাপতি মাওলানা যুবায়ের আহমাদ, পৌর শাখার সভাপতি হাজী আব্দুল কাদির প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ আলমগীর হুসাইন, পৌর শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান, সহ-সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন, সংগঠন বিভাগের সম্পাদক মুহাম্মদ শহিদুল ইসলাম, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, বাইতুল মাল সম্পাদক মুহাম্মদ মামুন মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে ফুলপুর উপজেলা শাখার বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য মুফতী মুহাম্মাদ উল্লাহ বলেন, “আমি সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। এখানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এনসিপি বা আমার দলের মধ্যে কোনো পার্থক্য করতে চাই না। সবাইকে সঙ্গে নিয়েই ফুলপুর-তারাকান্দার উন্নয়নে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “যারা আমার বদনাম করতে চান বা আমার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চান, তাদের উদ্দেশ্যে বলতে চাই—আমার কাজে বাধা সৃষ্টি করবেন না।করলে আপনারা একবার হেরেছেন, বারবার হারবেন। তাই ধৈর্য ধরুন, আল্লাহ তায়ালা আমাদের সহায় হবেন।”

শেষে তিনি সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ফুলপুর-তারাকান্দা এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট