1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

চোটে পড়ে বিশ্বকাপ শেষ রদ্রিগোর!

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

চোটে পড়ে বিশ্বকাপ শেষ রদ্রিগোর!

 

আকাশ দাশ সৈকত :চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেলো রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড রদ্রিগো গোসের।

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপের পরবর্তী আসর। মাস তিনেক পর যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোয় ৪৮ দলের অংশগ্রহণে বসবে বিশ্ব ফুটবলের জমজমাট এই আসর । তবে তার আগেই দুঃসংবাদ পেলো ব্রাজিল। মিডফিল্ডার ব্রুনো গুইমারেসের পর এইবার চোটে পড়লেন ফরোয়ার্ড রদ্রিগো। তবে রদ্রিগোর চোট এতটাই গুরতর যে ধারণা করা হচ্ছে রদ্রিগো-এর ডান হাঁটুর সামনের ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল) ভেঙে গিয়েছে । আর যদি তাই হয় তবে আপতত বিশ্বকাপ খেলা হচ্ছে না এই রিয়াল মাদ্রিদ তারকার।

গতকাল লা লিগায় হেতাফের বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে ৫৫ মিনিটে বদলি হয়ে মাঠে নামেন রদ্রিগো। প্রথমে ধারণা করা হয়েছিল এটি কেবল একটি গুরুতর পা মচকানোর কোনো চোট হতে পারে, তবে আনুষ্ঠানিকভাবে মেডিকেল রিপোর্টে ভয়াবহ চোটের বিষয়টি নিশ্চিত হয়।

এইদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, এসিএলের চোটে পুরো মৌসুম থেকেই ছিটকে গেছেন রদ্রিগো। তাতে তিন মাস পর শুরু হতে যাওয়া বিশ্বকাপও খেলা হচ্ছে না তাঁর। মেডিক্যাল পরীক্ষার পর নিশ্চিত হয়েছে, রদ্রিগো-এর ডান হাঁটুর সামনের ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল) চোট ধরা পড়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট