1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :

ধর্ষণের পর হত্যা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ধর্ষণের পর হত্যা

বিশেষ প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় সাহরির সময় ঘরে ঢুকে ধর্ষণের পর এক গৃহবধূকে (৩০) হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা এলাকায় এ ঘটনা ঘটে। পরে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ। ওই গৃহবধূর স্বামী মালয়েশিয়া প্রবাসী।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, প্রাথমিকভাবে ধর্ষণ কিংবা ধর্ষণচেষ্টার আলামত পাওয়া গেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন ছিল, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাহরির সময় দুর্বৃত্তরা অতর্কিত বসতঘরে প্রবেশ করে লায়লা বিবির ওপর হামলা চালায়। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
নিহত গৃহবধূর স্বামীর বড় ভাই বলেন, জমিজমা নিয়ে একটি পক্ষের সাথে ঝামেলা চলছিল দীর্ঘদিন ধরে। নির্যাতনের পর ধর্ষণ করা হয়েছে, পুলিশ যার আলামত পেয়েছে। পরিকল্পিতভাবে তারা এ ঘটনা ঘটিয়েছে বলে মনে হচ্ছে।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট