
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত এমপিকে হৃদয়ে -৮৩ ব্যাচের সম্বর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মাহিদুল ইসলাম ফরহাদ ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য নবনির্বাচিত এমপি মোঃ নূরুল ইসলাম বুলবুল-কে সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে হৃদয়ে-৮৩ (এস.এস.সি-১৯৮৩ ব্যাচ)। ২৫ ফেব্রুয়ারি বুধবার ব্যাচের উদ্যোগে পৌরসভার হল রুমে এ সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। এ সময় তিনি হৃদয়ে-৮৩ ব্যাচের উদ্যোগের প্রশংসা করেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সবার সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হৃদয়ে-৮৩ ব্যাচের সভাপতি মানিক রাইহান। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাচের সদস্য হাসিব উদ্দিন, আজিজুর আলম সিদ্দিকী টুটুল, সেরাজুল ইসলাম, তৌহিদুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ। ইফতার পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন। আয়োজনটি উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে সম্পন্ন করে। হৃদয়ে -৮৩ এসএসসি ব্যাচ পক্ষ হতে নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুলের হাতে ক্রেস্ট তুলে দেন। সবশেষে দোয়া পরিচালনা করেন আজকের অনুষ্ঠানে সভাপতি মোঃ মানিক রাইহান।