1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে সিসিটিভি প্রকল্পে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন, ইউএনও প্রত্যাহারের আল্টিমেটাম চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত এমপিকে হৃদয়ে -৮৩ ব্যাচের সম্বর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফুলপুরে খানকায়ে সুলতানিয়া মাজিদিয়ার উদ্যোগে ইসলাহী আলোচনা ও ইফতার মাহফিল ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী কামরুল ইসলাম, শুরু হচ্ছে গণসংযোগ মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবার! গফরগাঁও পৌরসভার প্রাণকেন্দ্রের ২৫ কোটি টাকার খাস জমি উদ্ধার করেছে প্রশাসন  দারিদ্র বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার হিলিতে শিক্ষার্থী হত্যা মামলায় ওয়ারেন্ট মুলে ইউপি চেয়ারম্যান আটক ৭১ বছর বয়সে মুকুল রায়ের প্রয়াণ‌ ও বিধানসভায় সকলে শেষ শ্রদ্ধা জানালেন।  গ্লোবাল সুপার লিগের তিন দল চুড়ান্ত, খেলবে কি রাজশাহী?

ওসমানীনগরে সিসিটিভি প্রকল্পে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন, ইউএনও প্রত্যাহারের আল্টিমেটাম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ওসমানীনগরে সিসিটিভি প্রকল্পে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন, ইউএনও প্রত্যাহারের আল্টিমেটাম

 

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা : নবাগত প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করলেও সিলেটের ওসমানীনগর উপজেলায় নির্বাচনী সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সেই ঘোষণার পরিপন্থী বলে দাবি করেছে স্থানীয় সচেতন নাগরিক সমাজ। এ অভিযোগের প্রতিবাদে প্রাথমিক পর্যায়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলা সদর ইউনিয়নের তাজপুর বাজারে সিলেট-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, নির্বাচনকালীন একটি গুরুত্বপূর্ণ সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রকল্পে অনিয়মের মাধ্যমে প্রথমেই সরকারকে বেকায়দায় ফেলার পরিকল্পনা করা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

মানববন্ধন থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশাকে প্রত্যাহার এবং তার ঘনিষ্ঠ আত্মীয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আল্টিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে প্রথমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান এবং পরবর্তীতে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এদিকে মানববন্ধনের ঘোষণা দেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার শুরু হয়। তবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঠেকাতে ‘অদৃশ্য একটি পক্ষ’ রাতভর নানা তৎপরতা চালায়। তারপরও কর্মসূচি সফল হয়েছে এবং বৃহত্তর আন্দোলনের প্রাথমিক ধাপ হিসেবে উল্লেখ করেন তারা।

এ সময় বক্তারা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সাবেক সদস্য মাহফুজুর রহমান, সিলেট জেলা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, সাকিব আহমদ, সাধারণ শিক্ষার্থী আলভি রহমান ও শেখ রাহি আহমদসহ আকাশ আহমদ, আহিয়ান আহমেদ, রাব্বি, আকিবুর রহমান, কাঁকন চন্দ্র, বায়োজিদ, তানভির আহমেদ, রিয়াদ আহমেদ, তানভীর আহমদ, ইফাত আহমদ ও বুরহান আহমদ প্রমুখ।

ওসমানীনগর সিলেট সংবাদদাতা

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট