1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৭১ বছর বয়সে মুকুল রায়ের প্রয়াণ‌ ও বিধানসভায় সকলে শেষ শ্রদ্ধা জানালেন।  গ্লোবাল সুপার লিগের তিন দল চুড়ান্ত, খেলবে কি রাজশাহী? গাজীপুরের শ্রীপুরে নব বিএনপির দালালের তান্ডবে দীশেহারা এক কৃষক পরিবার!    চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সামাজিক মাধ্যমে ফেসবুকে পোস্ট করে বোদায় যুবকের আত্মহত্যা  ওসমানীনগরে ডিবি পুলিশের অভিযানে ৫৫ বোতল ফেনসিডিলসহ তিনজন গ্রেফতার পবিত্র রমজান উপলক্ষে গফরগাঁও বাজার পরিদর্শনে আখতারুজ্জামান বাচ্চু,এমপি  দেবরের হাত ধরে স্বামীর ঘর ছাড়ার ঘটনায় সরিষাবাড়ীতে তোলপাড় ৬০ বোতল বিদেশি মদ সহ একজন মাদক কারবারি কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১

 

মাহিদুল ইসলাম ফরহাদ ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন ইসলামপুর ইউনিয়নের চরবাররশিয়া করিম হাজির গ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সদর মডেল থানাধীন ইসলামপুর ইউনিয়নের চরবাররশিয়া করিম হাজির গ্রামের মোঃ সাজেমান আলী ওরফে রবিউল এর ছেলে মোঃ সেরাজুল ইসলাম (৪১)।

অভিযানে তার নিকট থেকে ১০ (দশ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট