1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

ওসমানীনগরে ডিবি পুলিশের অভিযানে ৫৫ বোতল ফেনসিডিলসহ তিনজন গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

ওসমানীনগরে ডিবি পুলিশের অভিযানে ৫৫ বোতল ফেনসিডিলসহ তিনজন গ্রেফতার

 

হাবিবুর রহমান,ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা:সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের শেরপুর টোল প্লাজা এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫৫ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ শেরপুর টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি নেভি ব্লু ও হলুদ রঙের টাটা সিঙ্গেল কেবিন পিকআপ (রেজি: ঢাকা মেট্রো-ন ২০-৫০৩৪) তল্লাশি করা হয়।

তল্লাশিকালে পিকআপে থাকা একটি কালো রঙের স্কুল ব্যাগের ভেতর থেকে ১০০ মিলিলিটার করে মোট ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন— মো. সেলিম মিয়া (৪৮), পিতা: মৃত আফজাল শরীফ, সাং- সাদুরবাজার, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট; জয়নায়ল আহমেদ (৩৭), পিতা: মৃত আব্দুল খলিল, সাং- ভাদেশ্বর, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট; এবং আশিক আহমদ (২৪), পিতা: মৃত শামসুল হক, সাং- আগাড়িপাড়া, থানা- কানাইঘাট, জেলা- সিলেট।

ডিবি পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাদের ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট