
গ্লোবাল সুপার লিগের তিন দল চুড়ান্ত, খেলবে কি রাজশাহী?
আকাশ দাশ সৈকত : আসন্ন গ্লোবাল টি-টোয়েন্টি সুপার লিগের জন্য তিন দলের নাম ইতিমধ্যেই চুড়ান্ত করা হয়েছে । তবে বাকি দুই দল কারা খেলবে সেই বিষয়ে কখনো কিছু জানানো হয়নি।
জিএসএলের প্রথম দুই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলো রংপুর রাইডার্স । তবে সমাপ্ত হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে এলিমিনিটর পর্ব থেকে বাদ পড়তে হয় এই ফ্র্যাঞ্চাইজিটিকে। তবে এইবার রংপুরের পরবর্তী সুযোগ আছে বর্তমান বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সকে নিয়ে। তবে সেটার জন্য গায়ানা থেকে আমন্ত্রণ আসতে হবে।
জিএসসের চুড়ান্ত তিন দল হশো বিগ ব্যাশের পার্থের সঙ্গে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন ডেজার্ট ভাইপার্স খেলবে। গুঞ্জন আছে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগ জয়ী সানরাইজার্স ইস্টার্ন কেপকে নিয়েও।
২৩ জুলাই শুরু হওয়া জিএসএলের ফাইনাল হবে ১ মার্চ।