1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

ময়মনসিংহে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলা ও মহানগর বাংলাদেশ আওয়ামী লীগ-এর দলীয় কার্যালয় ভেঙে সেখানে পাবলিক টয়লেট নির্মাণ করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় “বিপ্লবী মঞ্চ” কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আয়াশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টার দিকে কার্যালয়টি ভাঙচুরের সময় তিনি এ মন্তব্য করেন।

আয়াশ বলেন, “আমাদের ভাইয়ের রক্তে রাঙানো নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না। ২১ ফেব্রুয়ারির দিনে নিষিদ্ধ সংগঠনের দোসররা পুনরায় তাদের কার্যক্রম চালু করার জন্য জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করেছে।”

তিনি আরও দাবি করেন, নির্বাচন-পরবর্তী সময়ে সারা দেশে ‘ফ্যাসিবাদী দোসররা’ আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। “ছাত্র-জনতা সর্বদা সজাগ রয়েছে। এ বাংলার মাটিতে ফ্যাসিবাদের বিচার না হওয়া পর্যন্ত তাদের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না,” বলেন তিনি।

আয়াশ অভিযোগ করেন, সাগর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও প্রশাসন এখনো তাদের গ্রেফতার করেনি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আয়াশ চারজন রাজমিস্ত্রি শ্রমিক নিয়ে এসে প্রায় এক ঘণ্টা ধরে কার্যালয়টিতে ভাঙচুর চালান এবং পরে সেখান থেকে চলে যান।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট