1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরের বিভিন্ন স্থানে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন রুবেন! শায়েস্তাগঞ্জে নতুন ব্রিজের নিচে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত ব্যক্তি* ময়মনসিংহে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর চাঁপাইনবাবগঞ্জের গ্রাম ও শহরকে গ্রীন ক্লিন করার অঙ্গীকারবদ্ধ — নূরুল ইসলাম বুলবুল মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার।।। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি তাজপুর সাংগঠনিক অফিসের উন্নয়ন সভা অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা গনের সাথে মন্ত্রী এম ইকবাল হোসাইন এর মত বিনিময় সভা অনুষ্ঠিত  রমজানের ফজিলত ,তাছলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গ্রাম ও শহরকে গ্রীন ক্লিন করার অঙ্গীকারবদ্ধ — নূরুল ইসলাম বুলবুল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের গ্রাম ও শহরকে গ্রীন ক্লিন করার অঙ্গীকারবদ্ধ — নূরুল ইসলাম বুলবুল

 

মাহিদুল ইসলাম ফরহাদ ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :বাংলাদেশ জামায়াতে ইসলামি–এর চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুল তাঁর নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী গ্রাম ও শহরকে “গ্রীন ক্লিন” করার উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে ২৩ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ বড় ইন্ডারা থেকে বাতেন খাঁর মোড় পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি বুলবুল বলেন, গ্রাম ও শহরের মধ্যে কোনো প্রকার ভেদাভেদ রাখা হবে না। গ্রামকে শহরে রূপান্তরের পাশাপাশি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলাই তাঁর লক্ষ্য। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে এ উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “শুধু আমার একার পক্ষে গ্রীন ক্লিন বাস্তবায়ন সম্ভব নয়। আপনাদের সক্রিয় সহযোগিতাই পারে চাঁপাইনবাবগঞ্জকে একটি পরিচ্ছন্ন ও সবুজ জনপদে পরিণত করতে।”তিনি আরও বলেন, শহর ও গ্রামকে সুন্দর পরিবেশে ফিরিয়ে আনতে হলে যেকোনো ময়লা-আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে এবং নিজ নিজ দায়িত্ব থেকে সচেতনতা বাড়াতে হবে।

গ্রীন ক্লিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা আমীর মাওলানা আবু গিফারী, জেলা সেক্রেটারি আবু বক্কর, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ দলীয় নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট