1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষা উপকরণ বিতরণী উদ্বোধন করেন ——-সদর এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ কালিয়াকৈরে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ আর একদিন বাদেই কালী মন্দিরে মন্দিরে পূজিত হবে ফলহারিনী কালীপুজো। শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১

রূপগঞ্জে ৫ হাজার পরিবারের মাঝে মনির এন্ড রুবি ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

রূপগঞ্জে ৫ হাজার পরিবারের মাঝে মনির এন্ড রুবি ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক, পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনির এন্ড রুবি ফাউন্ডেশন। গতকাল শনিবার সকাল ১০টায় তারাবো পৌর মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে ‘সহমর্মিতা কর্মসূচি’র আওতায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ফারিহা গ্রুপের কর্ণধার এবং মনির এন্ড রুবি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ফাউন্ডেশনের পরিচালক কাউছার হোসেনের উপস্থিতি এবং ফুয়াদ আলম ইমুর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সভাপতি তাশহিক হক ওসমান, বিশিষ্ট ব্যবসায়ী খোকন হাজী, পৌর শ্রমিক দলের সভাপতি কামরুল হাসান রাহুল এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মফিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিতরণকৃত খাদ্য তালিকার মধ্যে ছিল চাল, ছোলা, লবণ, ভোজ্য তেল, আলু ও পেঁয়াজ। খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি মনির হোসেন বলেন, ব্যক্তিগত দায়বদ্ধতা থেকেই আমি সব সময় এলাকাবাসীর পাশে থাকার চেষ্টা করি। পবিত্র রমজানে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমি আনন্দিত। এসময় তিনি নিজের পরিবার এবং এলাকাবাসীর মঙ্গল কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য, ফারিহা গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মনির হোসেন দীর্ঘ বছর ধরে ঈদ, রমজান ও বিভিন্ন দুর্যোগকালীন সময়ে রূপগঞ্জের গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। ঈদের আগে প্রয়োজনীয় খাদ্য সহায়তা হাতে পেয়ে সাধারণ মানুষ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট