1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারীর বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব ও ঘুষের অভিযোগ, ২৫ ফেব্রুয়ারি তদন্ত

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারীর বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব ও ঘুষের অভিযোগ, ২৫ ফেব্রুয়ারি তদন্ত

 

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি : কুুড়িগ্রামের উলিপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হাবিবুর রহমানের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব এবং ঘুষ গ্রহনের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্তের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দাঁড়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব তাপসী রাবেয়া এবং নেফড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ আশরাফুল আলম মিয়া লিখিতভাবে অভিযোগ দাখিল করেন বলে জানা গেছে। অভিযোগে অভিযুক্ত হাবিবুর রহমানের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব এবং বিভিন্ন প্রশাসনিক অনিয়মের বিষয় উল্লেখ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার আলোকে অভিযোগটি যাচাই-বাছাইয়ের জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১টায় উপজেলা শিক্ষা অফিস, উলিপুর, কুড়িগ্রামে আনুষ্ঠানিক তদন্ত অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্তে অভিযোগকারী ও অভিযুক্ত উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য অবহিত করা হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় শিক্ষা মহলে আলোচনা সৃষ্টি হয়েছে

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট