1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১

 

মাহিদুল ইসলাম ফরহাদ ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুরে অবস্থিত উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ মন্দিরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি মন্দিরকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। আটক ব্যক্তি হচ্ছে ১নং কলোনী পাড়ার গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ শাকিল হোসেন রহেদ হোসেন (৩০)। এ ঘটনায় নিতাই নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মন্দিরটি ‘শ্রী শ্রী রাধাগোবিন্দ্র’ নামে পরিচিত। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই ধর্মীয় প্রতিষ্ঠানটির ভূমিদাতা মহন্ত শ্রীক্ষিতীশ চন্দ্র আচারী। এটি রহনপুর, গোমস্তাপুরের মহন্ত এস্ট্রেটের অন্তর্ভুক্ত মন্দির। মন্দিরটির প্রতিষ্ঠাতা আচার্য-১০৮ শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজজী। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে জানা গেছে। সদর মডেল থানার ইনচার্জ নুরে আলম জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মামলা নং-২৭, তারিখ: ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি, ধারা-২৯৫/২৯৫ক/২৯৬/২৯৮/৫০৬(২) পেনেল কোড,১৮৬০; এজাহার নামীয় আসামী ০১ জন। এই মামলার তদন্তকারী কর্মকর্তা-এসআই/পলাশ অধিকারী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট