1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

হামজাকে নিয়ে আশাবাদী কোচ ক্যাবরেরা!

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

হামজাকে নিয়ে আশাবাদী কোচ ক্যাবরেরা!

 

আকাশ দাশ সৈকত : আসন্ন ফিফা উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ । তবে সেই ম্যাচে চোট পাওয়া হামজা চৌধুরী খেলতে পারবে কিনা তা নিয়ে ছিলো সংশয়। তবে এই সংশয় কিছুটা দূর করলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা । জানালেন সিঙ্গাপুর ম্যাচে হামজাকে নিয়ে আশাবাদী এই সাবেক এক ইংলিশ ফুটবলার ।

জাতীয় দলের খেলা নেই। ফুটবলাররা ব্যস্ত সময় পার করছে ঘরোয়া লিগে। তাইতো দীর্ঘ বিরতির পর অবশেষে গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে ফিরেছে ক্যাবরেরা। আর সেই আজ ক্রীড়া লেখক সমিতির ইফতার পার্টিতে অংশ নিয়েছেন তিনি। এইসময় সাংবাদিকরা আসন্ন সিঙ্গাপুর ম্যাচ এবং হামজার চোটের ব্যাপারে প্রশ্ন করেন । ইনজুরি কাটিয়ে ঐ ম্যাচ খেলতে পারবেন কি না এ নিয়ে সংশয় রয়েছে। তবে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আশাবাদী হামজাকে সিঙ্গাপুর ম্যাচ খেলানোর ব্যাপারে, ‘আশা করি। আমরা ধাপে ধাপে এগোচ্ছি। আমাদের জানামতে পরিকল্পনা হলো মার্চের মাঝামাঝি সময়ে তার ফেরার কথা। সেই অনুযায়ী আমরা ঠিক করবো ও কবে ক্যাম্পে যোগ দেবে। তবে সবকিছু ঠিক থাকলে সে ইতিবাচক আছে এবং আমরাও আশাবাদী যে অন্তত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ওকে পাওয়া যাবে।’

তহামজা চৌধুরি তার ক্লাব লেস্টার সিটির চিকিৎসকের অধীনে রয়েছেন। কোচ হ্যাভিয়ের লেস্টারের চিকিৎসক ও হামজা উভয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন। এ নিয়ে তিনি বলেন, ‘আমরা যোগাযোগ রাখছি। আমি ওর সাথে এবং লেস্টার সিটির ডাক্তারের সাথেও যোগাযোগ রাখছি। আমরা ইতিবাচক। আশা করি ওর রিকভারি খুব ভালোভাবেই হবে।’

উল্লেখ্য আগামী ৩১শে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ । তবে তার আগেই ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে হামজা-সামিতদের।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট