1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষা উপকরণ বিতরণী উদ্বোধন করেন ——-সদর এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ কালিয়াকৈরে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ আর একদিন বাদেই কালী মন্দিরে মন্দিরে পূজিত হবে ফলহারিনী কালীপুজো। শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১

ময়মনসিংহে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :ময়মনসিংহে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ভাষা আন্দোলন না হলে আমরা ২৪-এর জুলাই আগস্ট আন্দোলনও পেতাম না। ভাষা শহীদদের আত্মত্যাগের যে ঋণ আমরা বহন করছি, তা যথাযথভাবে মূল্যায়ন করতে হলে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই বিজাতীয় সংস্কৃতির অপসারণের উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলা ভাষায় বিদেশি শব্দের অতিরিক্ত ব্যবহার আমাদের ভাষা ও সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করেছে। ভাষা নিয়ে যারা গবেষণা ও কাজ করেন, তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি বলেন, “রাষ্ট্রভাষা বাংলা চাই” ছিল শুধু ভাষার দাবি নয়, এটি ছিল অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ এবং মাতৃভাষায় কথা বলার মৌলিক অধিকার রক্ষার সংগ্রাম। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কোনো সাধারণ তারিখ নয়, এটি বাঙালি জাতির চেতনার উৎস। এই আন্দোলন আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং অধিকার আদায়ে দৃঢ় হতে শিখিয়েছে, যার ধারাবাহিকতায় আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা। তিনি আরও বলেন, শুধু বাংলাদেশ বা পশ্চিমবঙ্গেই নয়, ইউনেসকোর স্বীকৃতি’র মাধ্যমে দিনটি আজ বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।

তিনি সকলকে নিজ নিজ মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভাষার ঐতিহ্যকে ভালোবাসতে হবে এবং পৃথিবীর কোনো ভাষা যেন বিলুপ্ত না হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে। একই সঙ্গে অন্যের ভাষা ও সংস্কৃতির প্রতিও সম্মান প্রদর্শন করতে হবে। ভাষা শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে লক্ষ্য নিয়ে মাতৃভাষাকে সর্বোচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি সকল ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি মোঃ আবু বকর সিদ্দীক ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। আলোচনা শেষে দেশাত্মবোধক গান, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিভাবক এবং সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং মাতৃভাষার প্রতি ভালোবাসার আবহ সৃষ্টি হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট