1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

পঞ্চগড়ে নানান কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে নানান কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম ।। শনিবার ২১ ফেব্রুয়ারি দিবসের শুরুতে প্রথম প্রহরে রাত ১২-০১ মিনিটে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে পঞ্চগড়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের কর্মসূচি শুরু হয়েছে। প্রথমে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক মো. কাজী সায়েমুজ্জামান পুস্পস্তবক অপর্ণের পর একে একে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, জেলা বিএনপি , মুক্তিযোদ্ধাসহসহ সকল সরকারি বেসরকারি অফিস, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন। পুস্পস্তবক শেষে সকল ভাষা শহিদসহ সকল শহিদদের আত্মার মাগফেরাত ও দেশ-জাতির কল্যাণ সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পঞ্চগড় পৌরসভা বাংলা বর্ণমালা দিয়ে শহিদ মিনারসহ পুরো শেরে বাংলা পার্ক সাজিয়েছেন।পঞ্চগড়ের জেল সুপার মো. রবিউল ইসলাম জানান, জেলা কারাগারের অভ্যন্তরে ‘সংকল্প’ মুক্তমঞ্চে কারাবন্দীদের নিয়ে ভাষাভিত্তিক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে অভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছে।
এছাড়া দিবসটি উদযাপনে সুর্যোদয়ে সাথে সাথে জেলা ও উপজেলা পর্যায়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সকল মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহিদদের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত/ প্রার্থনা, জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমি কবিতা আবৃতি ও চিত্রাংকন প্রতিযোগিতা ও সন্ধায় সরকারি অডিটোরিয়ামে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি জাতি গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পালন করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট