1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

তেতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবৈধ পাথর মেশিনের শব্দ ও ধুলায় জনদুর্ভোগ

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

তেতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবৈধ পাথর মেশিনের শব্দ ও ধুলায় জনদুর্ভোগ

 

পঞ্চগড় প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ের বাংলাবান্ধা বিজিবি ক্যাম্প থেকে স্থলবন্দরের শূন্য রেখা পর্যন্ত সড়কের দুপাশে অবৈধ পাথর ক্রাসিং মেশিনের শব্দ ও ধূলায় রাস্তা পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।

খোঁজ নিয়ে জানা যায়, তেঁতুলিয়া-বাংলাবান্ধা স্থলবন্দরের সড়কের দুপাশে উন্মুক্তভাবে প্রায় শতাধিক পাথর ক্রাসিং মেশিন বসিয়ে লোড-আনলোড, নেটিং ও ক্রাসিং করে আসছে এলসি পাথর ব্যবসায়ীরা। তারা নিজস্ব চৌহদির বাইরে মহাসড়কের ওপরেই খোলামেলাভাবে পাথর ক্রাসিং ও লোড-আনলোড করায় পাথর ক্রাসিং মেশিনে ধূলাবালি ও প্রচণ্ড শব্দে বিজিবি ক্যাম্প থেকে ২ কিলোমিটার জিরোপয়েন্ট পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর যাতায়াতের একমাত্র সড়কটিতে দেশি-বিদেশি যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলেছে।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষের তথ্য মতে, প্রতিদিন এ বন্দর দিয়ে গড়ে দুইশ থেকে আড়াইশ জন যাত্রী পারাপার হন। কিন্তু জিরো পয়েন্ট থেকে বাংলাবান্ধা বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছাতে যাত্রীদের পাথর ক্রাসিংয়ের ধূলা-বালিতে নাজেহাল অবস্থায় পড়তে হয়। এ বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্যে ব্যবসায়ীদের মহাসড়ক থেকে পাথর কোয়ারি সরিয়ে সুরক্ষিত স্থানে বসানোর আদেশ জারি করা হলেও তা বাস্তবায়ন হচ্ছে না

অপরদিকে, বাংলাবান্ধা স্থলবন্দরে পাথর ক্রাসিং মেশিনে কয়েক হাজার শ্রমিক কোনো রকম স্বাস্থ্য সুরক্ষা ছাড়াই পাথর ক্রাসিং মেশিন, নেটিং ও ডেম্পিংয়ের কাজ করছেন। এভাবে ক্রাসিং মেশিনে পাথর সাইটে স্বাস্থ্য সুরক্ষার জিনিসপত্র ব্যতীত কাজ করায় শ্রমিকরা নানা ধরনের অসুখে আক্রান্ত হচ্ছে। তারা সুস্থতার জন্য স্থানীয় কেমিস্ট ও পল্লী চিকিৎসকের কাছে বিভিন্ন ধরনের ক্ষতিকারক ব্যথানাশক ওষুধ কিনে খেয়ে সাময়িক সুস্থতা লাভ করে।

তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু জানান,তাদেকে জল ছিটিয়ে কাজ করতে অনুরোধ করা হয়েছে। তার পরেও কথা না শুনলে ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট