1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের দুইজন সহকারী অধ্যাপক ও একজন প্রদর্শককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় কলেজের আয়োজনে শিক্ষক-শিক্ষিকা মিলনায়তনে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ লতিফুর রহমান। বিদায় সংবর্ধনা পাওয়া শিক্ষকরা হলেন— ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ মাছুমা হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাঃ দুরুল হুদা এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রদর্শক মোঃ আখতারুজ্জামান। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষকদের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং শিক্ষা ক্ষেত্রে তাঁদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে তুলে ধরেন। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বিদায়ী শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি তাঁদের প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকার চারগুণ এককালীন অর্থ প্রদান করা হয়। বক্তারা তাঁদের অবসরজীবন সুস্থ, সুন্দর ও শান্তিময় হোক—এ কামনা ও দোয়া করেন। আবেগঘন পরিবেশে সহকর্মী ও শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট