1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি। উলিপুরের কয়েকটি এলাকায় ৭ মার্চ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না এসএসসি ’৯৩ ব্যাচ ওসমানীনগরের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ——- এমপি নূরুল ইসলাম বুলবুল  ডিএনসির টাস্কফোর্সের অভিযানে মাদক ও নগদ অর্থসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ ফুলপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ভেড়ামারা জমির কাগজপত্র থাকা সত্ত্বেও বাড়ি করতে পারছে না জমির মালিক।

বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা

 

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ : গতকাল সোমবার, বরানগর বারুইপাড়া তরুণ দল কালীপুজো প্রাঙ্গণের সংযোগস্থলে, বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত, অঞ্চলের নাগরিকদের নিয়ে, ১৪ ই ফেব্রুয়ারি সকাল ন’টায় এক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেন।

এই প্রতিযোগিতা শুভ সূচনা করেন বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, এছাড়াও উপস্থিত ছিলেন ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর পরিষদ সদস্য রামকৃষ্ণ পাল, প্রাক্তন কাউন্সিলর সরমা পাল, এছাড়া উপস্থিত ছিলেন সঞ্জয় কৃষ্ণ পাল, সত্যেন জানা, সৌরভ জানা, তনেন ব্যানার্জি, আরতি রায়, গৌরি বিশ্বাস, মানু নাথ, গোপাল ঘোষ, তামসি, ইন্দ্রানী, শিলা সহ অন্যান্যরা।

শুভ সূচনার পর সকল অতিথিদের উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন।

এই ক্রীড়া প্রতিযোগিতায় যাহারা অংশগ্রহণ করবেন, তাহাদের জন্য ২ দিন সময় বেঁধে দিয়েছিলেন ১২ই ফেব্রুয়ারি ও ১৩ই ফেব্রুয়ারি, এই প্রতিযোগিতায় দশ থেকে কুড়ি বছরের ছেলে মেয়েরা নাম নথিভুক্ত করতে পারবেন।
প্রতিযোগিতার বিষয় ছিল—
মিউজিকাল চেয়ার, চামচ গুলি নিয়ে হাঁটা, জিলিপির দৌড়, হাড়িভাঙ্গা।
প্রতিটি প্রতিযোগিতায়, প্রতিযোগীদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হবে। এই প্রতিযোগিতায় বড়দের জন্য ছিল হাড়িভাঙ্গা ও মিউজিক্যাল চেয়ার, এতে ছেলেমেয়ে উভয়ই অংশগ্রহণ করতে পারবেন।।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের হাতে পুরস্কার তুলে দেন, সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে নয় নম্বর ওয়ার্ডের পৌর সদস্য ও কাউন্সিলর রামকৃষ্ণ পাল মহাশয় বলেন, প্রতিবছরই আমরা এই দিনটিতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকি, অঞ্চলের সকল ছোট ছোট ছেলে মেয়ে ও অভিভাবক অভিভাবিকা দেরও প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আহ্বান জানাই, আমার ডাকে সাড়া দিয়ে যেভাবে এই প্রতিযোগিতা কে সুন্দরময় করে তোলেন এলাকাবাসী আমরা সকলের কাছে কৃতজ্ঞ।, এবং এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের যে ট্যালেন্ট , বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়েই দেখতে পাওয়া যায়, আমি চেষ্টা করি সকলকে নিয়ে সারা বছর ধরে সমাজসেবা মূলক থেকে শুরু করে অন্যান্য প্রতিযোগিতার আয়োজন করার চেষ্টা করি, যাহাতে এলাকাবাসী কিছুটা হলেও আনন্দ পায় এবং আমি সকলকে একত্রিত করার চেষ্টা করি। আর সবাই পাশে থাকে বলে সকলকে নিয়ে একটু এগিয়ে যেতে পারি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট