1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

নবাবগঞ্জ সরকারি কলেজ-এ ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

নবাবগঞ্জ সরকারি কলেজ-এ ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

 

মাহিদুল ইসলাম ফরহাদ ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:  ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং ২০২৫ সালের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে নবাবগঞ্জ সরকারি কলেজ। (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ১০টায় কলেজের এন এম খান মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. মোঃ সেরাজ উদ্দীন। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা এবং লেখাপড়ার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নিয়মিত উপস্থিতি ও কঠোর পরিশ্রমই ভালো ফলাফলের মূল চাবিকাঠি। কলেজের সুনাম অক্ষুণ্ন রাখতে শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. মোঃ আমিনুল ইসলাম, শিক্ষক পরিষদের আহ্বায়ক মোসাঃ শাকিলা খাতুন, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ নিয়ামত আলীসহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী।অনুষ্ঠানে অর্ধবার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করা হয় এবং ভর্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

শেষে কলেজ পরিবারের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট