1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে শর্টগান ও গুলিসহ যুবক আটক

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে শর্টগান ও গুলিসহ যুবক আটক

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:  জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি শর্টগান ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম আমিনুল ইসলাম (৩২)।

শনিবার (৩১ জানুয়ারি) ভোররাতে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়া এলাকার মীরপাড়া মহল্লায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আমিনুল ইসলামের নিজ বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা।

আটক আমিনুল ইসলাম ওই এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, অভিযানে বিএ-১১৭৮৫ এর ক্যাপ্টেন শাহরিয়ার নেতৃত্ব দেন। অভিযানের পর সকালে আটক যুবককে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার এস আই রফিকুল ইসলাম জানান, সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ একজন যুবককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে ।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট