1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

কালিয়াকৈর সিলিন্ডার এলপিজি গ্যাসের দাম বেড়ে যাওয়ায় চরম বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের দুর্ভোগ 

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

কালিয়াকৈর সিলিন্ডার এলপিজি গ্যাসের দাম বেড়ে যাওয়ায় চরম বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের দুর্ভোগ

 

 

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন জায়গায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডার। হঠাৎ করে গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের সাধারণ মানুষ। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে একশ্রেণির অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৩৫০ টাকা হওয়ার কথা থাকলেও বর্তমানে বিভিন্ন দোকানে তা ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি পর্যায়ে ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৯৫০ টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে আরও বেশি দামে বিক্রি করা হচ্ছে। ওমেরা, পেট্রোম্যাক্সসহ বিভিন্ন ব্র্যান্ডের সিলিন্ডার একইভাবে অতিরিক্ত দামে বিক্রি হতে দেখা যাচ্ছে।

সিলিন্ডার ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন হাটবাজার ও দোকানপাটে অধিকাংশ ব্যবসায়ী ইচ্ছামতো দাম বাড়িয়ে বিক্রি করছেন। ফলে সাধারণ খেটে খাওয়া মানুষ রান্নাবান্নার জন্য প্রয়োজনীয় গ্যাস সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন। অনেক পরিবার বাধ্য হয়ে রান্না কমিয়ে দিচ্ছে বা বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে।

স্থানীয় ভোক্তারা অভিযোগ করে বলেন, প্রশাসনের তদারকি না থাকায় ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন। দ্রুত বাজার মনিটরিং জোরদার করে সরকারি নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সকল পেশাজীবী মানুষ।

তারিখঃ৩০/০১/২০২৬ ইং

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট