1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

ময়মনসিংহ কালেক্টরেট স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ কালেক্টরেট স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) কালেক্টরেট স্কুল এন্ড কলেজের আয়োজনে প্রতিষ্ঠানের খেলার মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পরিচালক, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ লুৎফুন নাহার এবং সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, খেলাধুলা ও পড়াশোনা ওতপ্রোতভাবে জড়িত। খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের মানসিক বিকাশ ঘটে থাকে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন রয়েছে। তিনি আরো বলেন, শুধু খেলাধুলায় নয় তোমাদের সকল ক্ষেত্রেই উৎকৃষ্ট হতে হবে। আমরা তোমাদের নিয়ে স্বপ্ন দেখি। তোমরা আগামীর বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরবে।

বিশেষ অতিথি বক্তব্যে অতিরিক্ত জেলা প্রসাশক বলেন, খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরের মধ্যে নেতৃত্বের গুণাবলী তৈরি হয়। তোমরা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে। একই সাথে এ বিদ্যালয়কে লেখাপড়া ও খেলাধুলা উভয় ক্ষেত্রে জেলার সেরা বিদ্যালয়ে পরিণত করবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উক্ত স্কুলের সকল শিক্ষকবৃন্দ, অভিভাবক বৃন্দ, ছাত্র-ছাত্রীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট