1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

বিএনপি নির্বাচিত হলে দেশ ও জাতির টেকসই উন্নয়ন নিশ্চিত হবে— তাহসিনা রুশদী লুনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

বিএনপি নির্বাচিত হলে দেশ ও জাতির টেকসই উন্নয়ন নিশ্চিত হবে— তাহসিনা রুশদী লুনা

 

 

হাবিবুর রহমান বাবুল,ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা: বিএনপি ক্ষমতায় এলে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন সিলেট–২ আসনের সাবেক সংসদ সদস্য, নিখোঁজ নেতা এম ইলিয়াছ আলীর সহধর্মিণী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী তাহসিনা রুশদী লুনা।

তিনি বলেন, বিএনপি নির্বাচিত হলে যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ প্রয়াত নেতা এম ইলিয়াছ আলী যেভাবে এই এলাকার রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ করে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, ঠিক সেভাবেই আবারও এলাকার চিত্র বদলে দেওয়া হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও কৃষি খাতে সমান গুরুত্ব দিয়ে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে হারানো উন্নয়নের ধারা ফিরিয়ে আনার জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

লুনা বলেন, পরিবারভিত্তিক উন্নয়নের মাধ্যমে একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুপরিকল্পিত রাষ্ট্রচিন্তা বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে আগামী ১২ জানুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শহিদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঝুনু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতা আলহাজ্ব ময়নুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির ও শ্রমিক দলের প্রচার সম্পাদক মরতুজ আলীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। বক্তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ভোটের মাঠে বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

২৭/০১/২০২৬

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট