1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

গাজীপুরে র্্যাব- ১এর অভিযান জাল টাকার কারখানা থেকে আটক -৩।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

গাজীপুরে র্্যাব- ১এর অভিযান জাল টাকার কারখানা থেকে আটক -৩।

 

 

মোঃসুলতান মাহমুদ,স্টাফ রিপোর্টার : গাজীপুরে একটি জাল টাকার কারখানায় অভিযানে ৫ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট এবং বিপুল পরিমাণ জাল নোট তৈরির সরঞ্জামসহ চক্রের ৩ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র্্যাব-১।
গত ২৬ জানুয়ারি দিবাগত রাতে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার ‘খোকন ভিলা’ নামক একটি ভবনে অভিযান চালিয়ে গাজীপুর জেলার দত্তপাড়া গ্ৰামের আ: আজিজের ছেলে আরিফ রায়হান (৩১), গাইবান্ধা জেলার,শক্তিপুর বাজার এলাকার আ: সালামের ছেলে মোঃ রুবেল মিয়া (৩৩), ময়মনসিংহ জেলার ,হাতিম এলাকার মোঃ সুরুজ আলীর ছেলে মোঃ জাহিদুল ইসলাম ওরফে সবুজ (৩১) কে গ্ৰেফতার করেছে র্্যাব-১
অভিযানের সময় আসামিদের নিকট থেকে ৫ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট ছাড়াও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ৪ টি প্রিন্টার, ৩টি ল্যাপটপ এবং ১টি পেপার কাটার মেশিন,স্ক্যানার, লেমিনেটিং মেশিন ও পেপার বাইন্ডার মেশিন,বিভিন্ন রঙের ১৫টি প্রিন্টারের কালি এবং ১০ রীম বিশেষ কাগজ,স্ক্রিন ফ্রেম, কেমিক্যাল, স্পিরিট এবং আঠাসহ অন্যান্য উপকরণ সহ সরঞ্জাম উদ্ধার করা হয়। নগদ ১৯০০ টাকা এবং বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার একটি ৫ তলা ভবনের ৫ম তলায় কতিপয় ব্যক্তি জাল টাকা তৈরি ও বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৬ জানুয়ারি রাত আনুমানিক ১১:২৫ মিনিটে র্্যাব-১-এর একটি আভিযানিক দল ওই বাসায় অভিযান চালায়। সেখানে আসামিদের জাল টাকা ছাপানোরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে জাল নোট তৈরি করে বাজারে ছড়িয়ে আসছিল। আসন্ন রোজা, ঈদ ও পূজাকে কেন্দ্র করে তাদের বড় ধরনের জাল নোট সরবরাহের পরিকল্পনা ছিল। আসামিদের বিরুদ্ধে ‘বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪’অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট