1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষা উপকরণ বিতরণী উদ্বোধন করেন ——-সদর এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ কালিয়াকৈরে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ আর একদিন বাদেই কালী মন্দিরে মন্দিরে পূজিত হবে ফলহারিনী কালীপুজো। শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১

ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর পক্ষে চরমোনাই পীরের নির্বাচনী পথসভা

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর পক্ষে চরমোনাই পীরের নির্বাচনী পথসভা

 

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ ৪ সদর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: অধ্যাপক নাসির উদ্দিনের সমর্থনে নির্বাচনী পথসভা আজ ২৫ জানুয়ারি রবিবার বিকালে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন,ইসলামভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে। সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই উল্লেখ করে তিনি জনগণকে ন্যায় ও ইনসাফের পক্ষে ময়মনসিংহ ৪ সদর আসনে একজন সৎ, শিক্ষিত, জনবান্ধব ব্যক্তি ডাঃ অধ্যাপক নাসিরুদ্দিন কে ভোট দেওয়ার আহ্বান জানান।তাকে নির্বাচিত করলে ময়মনসিংহ সদরবাসী একজন সৎ যোগ্য, কর্তব্য পরায়ন নিষ্ঠাবান প্রতিনিধি পাবেন।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় দলীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক পথসভায় অংশ নেন।

পথসভা শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট