1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

বোদা উপজেলা ভারতীয় অবৈধ দুই গরুসহ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

বোদা উপজেলা ভারতীয় অবৈধ দুই গরুসহ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি

 

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি :খাদেমুল ইসলাম!

পঞ্চগড়ের বোদা উপজেলা সীমান্তে এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে আনুমানিক ১ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের দুইটি ভারতীয় গরু সহ ১জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৪ জানুয়ারি) ভোরে বোদা উপজেলার লাহিড়ীপাড়া এ ঘটনাটি ঘটেছে।

বিজিবির নীলফামারী ব্যাটেলিয়ন (৫৬ বিজিবি) সূত্র জানায়, চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে পঞ্চগড়ের বোদা উপজেলার লাহিড়ীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ধামেরঘাট বিওপির একটি টহল দল বিজিবি নায়েব সুবেদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৭০/এমপি সংলগ্ন এলাকা থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৬০ হাজার টাকা মূল্যমান একটি ভারতীয় গরু আটক করে। অপরদিকে পৃথক আরেকটি অভিযানে শনিবার (২৪ জানুয়ারি ) ভোর ৭ টা ৫৬ বিজিবির অধীনস্থ বড়বাড়ি বিওপির বিশেষ টহল দল নায়েব সুবেদার মো. আজহারুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৫৭/১ এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় জেলার সীমান্ত এলাকায় বড়দরগা নামক স্থানে অভিযান পরিচালনা করে মো. আসাদুল ইসলাম (৩৫) কে ভারতীয় একটি গরু (আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ টাকা) সহ আটক করা হয়।

 

৫৬ বিজিবির অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে গণমাধ্যম কর্মীদের জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনার অংশ হিসেবে উল্লেখিত দুটি ভারতীয় গরু সহ ১জন চোরাকারবারি কে আটক করা হয়েছে। মাদকদ্রব্যসহ সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট