1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

দাবি মানা না হলে রেল অচল করে দেওয়ার হুঁশিয়ারি—সরিষাবাড়ীতে আন্তঃনগর ট্রেন আটকে বিক্ষোভ 

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

দাবি মানা না হলে রেল অচল করে দেওয়ার হুঁশিয়ারি—সরিষাবাড়ীতে আন্তঃনগর ট্রেন আটকে বিক্ষোভ

 

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

বন্ধ ট্রেন পুনরায় চালু, আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পুনর্বিন্যাস ও রুট সংশোধনের দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে আন্তঃনগর ট্রেন আটকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে রেলওয়ে সংস্কার কমিটি।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেন প্রায় আধা ঘণ্টা আটকে রেখে এ কর্মসূচি পালন করা হয়। এতে রেল যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হলে যাত্রীদের মধ্যে চরম উত্তেজনা ও ভোগান্তি দেখা দেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে সরিষাবাড়ী–ময়মনসিংহ–ঢাকা রেলপথে যমুনা, অগ্নিবীণা ও জামালপুর—এই তিনটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চলাচল করছে। কিন্তু অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেসের সময়সূচি প্রায় একই হওয়ায় যাত্রী স্বল্পতা তৈরি হচ্ছে। এতে একদিকে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন, অন্যদিকে রেলওয়ে কর্তৃপক্ষও আর্থিক ক্ষতির মুখে পড়ছে।

বক্তারা অভিযোগ করেন, ঢাকা থেকে ছেড়ে ট্রেনটি তারাকান্দিতে পৌঁছাতে বিকেল গড়িয়ে যায় এবং ঢাকায় ফিরতে ফিরতে গভীর রাত হয়। ফলে যাত্রীরা স্টেশন ও আশপাশের এলাকায় ছিনতাইসহ নানা নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছেন, যা রেল কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনারই প্রমাণ।

তারা জোর দিয়ে বলেন, অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেসের যেকোনো একটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করে ঢাকা থেকে রাতের সময় ও জামালপুর থেকে ভোরে ছাড়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি জামালপুর এক্সপ্রেসকে আগের রুটে ফিরিয়ে যমুনা সেতু (পূর্ব) দিয়ে চলাচল নিশ্চিত করার দাবি জানানো হয়।

এছাড়া দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ধলেশ্বরী ট্রেন পুনরায় চালু এবং সেটিকে যমুনা সেতু (পশ্চিম) স্টেশন পর্যন্ত বর্ধিত করার দাবি জানিয়ে বক্তারা বলেন, এতে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর হবে।

দাবি আদায়ে রেল কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সরিষাবাড়ী রেলওয়ে সংস্কার কমিটির আহ্বায়ক কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, সদস্য সচিব সোহানুর রহমান সোহান, রিফাতুজ্জামান রিফাত, ফরিদ সরকার, নূর সরকারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট