1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

বাংলাদেশ ভারতে খেলতে না গেলে বিকল্প খুঁজবে আইসিসি!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ভারতে খেলতে না গেলে বিকল্প খুঁজবে আইসিসি!

 

 

আকাশ দাশ সৈকত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল যদি ভারতে খেলতে না যায় তাহলে বাংলাদেশের পরিবর্তে বিকল্প দেশ খোঁজবে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)। আজ ২১শে জানুয়ারী (বুধবার) আইসিসির সভা শেষে এমনটাই জানানো হয় ।

 

নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশ দল ভারতে খেলতে চায় না। গ্রুপ পরিবর্তন করে তারা তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে চাই । যার জন্য কয়েকদিন আগে সশরীরে বিসিবির সঙ্গে বৈঠক করতে ঢাকায় এসেছিলেন আইসিসি দুর্নীতিবিরোধী ইউনিটের প্রধান এন্ড্রু এফগ্রেভ। তবে বৈঠক শেষে নিজেদের অবস্থানে অনড় ছিলেন বিসিবি। তাইতো আজ ভার্চুয়ালি আইসিসির প্রধান জয় শাহ এবং সব পূর্ণ সদস্য দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তবে বাংলাদেশের জন্য সুখকর অভিজ্ঞতা হয়নি। ভোটাভুটিতে অধিকাংশই তাদের ভারতে না খেলার সিদ্ধান্তের বিরুদ্ধে ছিলেন।

 

বাংলাদেশ পূর্ণ সদস্য হওয়ায় তাদের সরাসরি আইসিসি বাদ দিতে পারতো না। তাই বোর্ড সদস্যদের ভোটাভুটির সিদ্ধান্ত নেয়। সেখানে অধিকাংশ বোর্ডের ভোট পড়েছে আইসিসির পক্ষে- মানে খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। এজন্য দেশের সরকারের সঙ্গে বিসিবিকে আলোচনা করতে বলেছে আইসিসি।

 

তাদের সিদ্ধান্ত জানাতে সময় দিয়েছে ২৪ ঘণ্টা। এরপরও যদি বিসিবি ভারতে না খেলতে যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে থাকে, তাহলে ইউরোপিয়ান কোয়ালিফায়ারে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পরে থেকে বিদায় নেওয়া স্কটল্যান্ডকে ‘সি’ গ্রুপে বাংলাদেশের বিকল্প হিসেবে সুযোগ দেওয়া হবে বিশ্বকাপে খেলার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট