
তারেক রহমান সিলেট আগমন উপলক্ষে ওসমানীনগরে ব্যাপক প্রস্তুতি
হাবিবুর রহমান বাবুল ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি তারেক রহমানের সিলেট আগমনকে কেন্দ্র করে সিলেটের ওসমানীনগর উপজেলায় বিরাজ করছে সাজ সাজ রব। তাঁর আগমনকে সফল, সুশৃঙ্খল ও স্মরণীয় করে তুলতে উপজেলা জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা।
এ উপলক্ষে সিলেট–ঢাকা মহাসড়কের শেরপুর টোলপ্লাজা এলাকা ছাড়াও উপজেলার প্রাণকেন্দ্র গোয়ালা বাজার, তাজপুর, দয়ামীরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা অভিযান, ব্যানার-ফেস্টুন স্থাপন এবং দলীয় কর্মসূচি জোরদার করা হয়েছে। দিন-রাত পরিশ্রম করে এসব কার্যক্রম বাস্তবায়ন করছেন ওসমানীনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ বিষয়ে ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন বলেন,
দেশনেতা তারেক রহমানের সিলেট আগমন আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও অনুপ্রেরণার বিষয়। তাঁর আগমনকে ঘিরে সিলেট ২ আসন এর ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদী লুনার বিজয় তরান্বিত করতে ওসমানীনগরের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা চাই পরিচ্ছন্ন, শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে তাঁর আগমন অনুষ্ঠান সম্পন্ন হোক।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্যাহ মিছবাহ বলেন,
তারেক রহমানের আগমন সফল করতে ওসমানীনগর উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। মহাসড়ক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বাজার ও জনসমাগমস্থলগুলোতে পরিচ্ছন্নতা ও শোভা বর্ধনের কাজ চলমান রয়েছে। এ কাজে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। উপজেলা বিএনপির নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া বলেন দেশ নেতা তারেক রহমান আমাদের অহংকার তিনি হযরত শাহ শাহজালাল (র) মাজার জিয়ারত এর মাধ্যমে নির্বাচনী প্রচার প্রচারনা শুরু করেন এতে আমরা আনন্দিত। বিভিন্ন সংগঠন প্রধান সহ
নেতাকর্মীরা জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দীর্ঘদিন পর ওসমানীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি ফিরে এসেছে। পুরো উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
ওসমানীনগর সংবাদদাতা
২১/০১/২০২৬