1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ময়মনসিংহে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ময়মনসিংহে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

 

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে সারাদেশের ন্যায় ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন। জেলা প্রশাসক, ময়মনসিংহ ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে জানা যায়, আগামী কাল বুধবার ২১ জানুয়ারি ২০২৬ রিটার্নিং অফিসার কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১০:০০ ঘটিকা থেকে শুরু করে বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত প্রতীক বরাদ্দ প্রদান করা হবে। ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের (সংসদীয় আসন নং ১৪৬ থেকে ১৫৬ নং পর্যন্ত) প্রতীক বরাদ্দ নির্বাচনী এলাকার নম্বর ও নামের ক্রমানুসারে অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্দ ১৪৬- ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) দিয়ে শুরু হবে সকাল ১০:০০ ঘটিকায় এবং ক্রমানুসারে ১৫৬- ময়মনসিংহ-১১ (ভালুকা) দিয়ে শেষ হবে বিকাল ০৪:০০ ঘটিকায়। এতে সংশ্লিষ্ট সকল প্রার্থী, প্রস্তাবকারী, সমর্থনকারী অথবা উপযুক্ত প্রতিনিধিদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অনুরোধ করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট