1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

রহিমা ফিরোজ সিকদার উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা আব্বাস উদ্দিন সিকদারের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

রহিমা ফিরোজ সিকদার উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা আব্বাস উদ্দিন সিকদারের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

 

 

হাবিবুর রহমান বাবুল ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা:

সিলেটের ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের থানা গাঁওয়ে অবস্থিত রহিমা ফিরোজ সিকদার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্বাস উদ্দিন সিকদারের স্মরণে শোকসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শাহান আহমদ। বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ও প্রতিষ্ঠাতা প্রধান জনাব শফিক উদ্দিন শিকদার (আনহার)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মরহুমের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আলোচনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহ জাহান খান, ম্যানেজিং কমিটির সদস্য জনাব আবুল কালাম আজাদ, সমাজসেবক জনাব ফখরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী জনাব মকদ্দুস আলী, সাবেক মেম্বার জনাব মকবুল আলী, সম্মানিত অভিভাবক জনাব টিপু মিয়া ও ইব্রাহিম খান ইমন। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব আমির আলী, জনাব নুর মিয়া, ছালিক মিয়া, জবলু মিয়া, কাজী জয়নুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মরহুম আব্বাস উদ্দিন সিকদার ছিলেন একজন শিক্ষানুরাগী ও দূরদর্শী ব্যক্তিত্ব। এলাকায় শিক্ষার প্রসারে তাঁর অবদান অনস্বীকার্য, যা এলাকাবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

আলোচনা সভা শেষে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব কয়েস মিয়া এবং জনাব মো. ময়নুল ইসলাম রনজু। মোনাজাতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি ও দেশ-জাতির কল্যাণ কামনা করা,

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট