1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

পঞ্চগড়ে সার ব্যবসায়ীর ৬ মাসের ভ্রাম্যমাণ কারাদণ্ড 

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে সার ব্যবসায়ীর ৬ মাসের ভ্রাম্যমাণ কারাদণ্ড

 

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!

পঞ্চগড়ে অবৈধ ভাবে সার ক্রয় করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারে ছয় মাসের সাজা হয়েছে মমিন মিয়া (২৭) নামে এক খুচরা ব্যবসায়ীর। একই সময় ডিলারকে সতর্ক করে জরিমানা করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বাগানবাড়ি এলাকায় মের্সাস সৌরভ বীজ ভাণ্ডারে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা।

কারাদণ্ডপ্রাপ্ত মমিন মিয়ার বাড়ি জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা এলাকায়। তিনি ওই এলাকার সাবিরুল ইসলামের ছেলে। পরে তাকে সদর থানা পুলিশের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার মের্সাস সৌরভ বীজ ভাণ্ডারে কৃষকের জন্য বরাদ্দকৃত ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার সরকারি নির্দেশনা অমান্য করে এক খুচরা সার বিক্রেতার কাছে বিক্রি করছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার আবুল কালাম আজাদ।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সার ক্রেতা মমিন মিয়াকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(১) লঙ্ঘনের অপরাধে ১২(৩) ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

একই আইনে মের্সাস সৌরভ বীজ ভাণ্ডারের মালিক ও ডিলার কামরুন নাহারকে অবৈধ উপায়ে সার বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। পরে সার ডিলারকে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে কঠোর নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে পঞ্চগড় সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী, সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু তৈয়ব আলীসহ সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী বলেন, কৃষকের জন্য বরাদ্দের সার নিয়ে কেউ কোনো ধরনের অনিয়ম করলে আমরা ছাড় দেব না। দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে। যদি ভবিষ্যতে তিনি এ ধরনের কাজ করেন তাহলে লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামি মমিন মিয়াকে বিকেলে থানায় নিয়ে আসা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট