1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

ওসমানীনগরে ঘর থেকে সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

ওসমানীনগরে ঘর থেকে সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

 

 

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ

সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মাটিহানী গ্রামে একটি বসতঘর থেকে বিপুল পরিমাণ মালামাল জোরপূর্বক লুটের অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী লিটন মিয়া অভিযোগ করে জানান, তার বসতঘর থেকে তিনটি পিকআপ গাড়িযোগে প্রায় ৪০ মন ধান, নগদ ৬০ হাজার টাকা, ১ ভরি ওজনের স্বর্ণের কানের দোল, ৩টি গরু এবং তার নিজ মালিকানাধীন একটি সিএনজি চালিত অটোরিকশার (নং– মৌলভীবাজার থ–১২–৪৬৪১) মূল কাগজপত্রসহ আনুমানিক ৫ লাখ ৫০ হাজার টাকার মালামাল জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি দুপুরে তার বোন জামাই রোকনপুর গ্রামের মৃত খলিল উল্লার ছেলে আনফর আলী ও তার স্ত্রী লিপি বেগম এ ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি করা হয়েছে। ঘটনার পরদিন ১৭ জানুয়ারি লিটন মিয়া ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ওসমানীনগর থানার এক পুলিশ কর্মকর্তা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওসমানীনগর সিলেট সংবাদদাতা

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট